কার্টুন শেয়ার করা হাসান নাসিমের মুক্তি দাবি জাবি ছাত্রশক্তির

জাবি সংবাদদাতা

সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুন শেয়ার করার অভিযোগে ১৭ এপ্রিল নিজ বাসা থেকে গ্রেপ্তার হন অ্যাক্টিভিস্ট হাসান নাসিম। অন্যায়ভাবে গ্রেপ্তার হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখা।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাবি শাখা ছাত্রশক্তির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি বলেন, বর্তমানে ক্ষমতার অপব্যবহার করে দেশে এক ধরনের ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকটসহ জনদুর্ভোগের বিষয়গুলো উপেক্ষা করে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হচ্ছে।
শাখা সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, গত ১৭ এপ্রিল কার্টুন শেয়ারের অভিযোগে হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পাঁচ দিন পেরিয়ে গেলেও তাকে এখনো মুক্তি দেওয়া হয়নি। অতীতের মতোই আবারও বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। সংবিধানে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হলেও বাস্তবে তা লঙ্ঘিত হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসান নাসিমকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জাবি শাখা ছাত্রশক্তি।