বুধ-বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহের দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি পরিচালনা করা হবে।
সোমবার (২০ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে। রবিবার থেকে মঙ্গলবার শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে।
এতে বলা হয়েছে, ভার্চুয়াল উপস্থিতিতে মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।