শিরোনাম

কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা চলছে: মীর হেলাল

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা চলছে: মীর হেলাল
সভায় বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পরাজিত ও পলাতক শক্তি পরস্পর যোগসাজশের মাধ্যমে নানানভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন। বিএনপি দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

/এফআর/