নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬৯, নিখোঁজ ২ হাজার ৩৬২

সিজেডএন ডেস্ক

নেপালে আকস্মিক বন্যার তাণ্ডব কাটলেও স্বজনহারা মানুষের কান্না থামেনি। প্রলয়ঙ্কারী এ দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৩৬২ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে উদ্ধারকারী দল নদী ও ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফালের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিনি জানান, সন্ধান না মেলা মানুষের তালিকায় ১ হাজার ৮৬৩ জনই নেপালের স্থানীয় নাগরিক। এর মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ এবং ২৬৪ জন নারী। এ ছাড়া নিখোঁজ ৪৯৯ জন বিদেশি নাগরিকের মধ্যে রয়েছেন ২২৩ জন পুরুষ ও ৩০০ জন নারী।
পুলিশ জানায়, মৃতদের মধ্যে ২৬৮ জন পুরুষ, ১৪৮ জন নারী, ২২ জন কিশোরী এবং ২০ জন কিশোর রয়েছে। পাশাপাশি ২১১টি খণ্ডবিখণ্ড বা আংশিক দেহাবশেষ পাওয়া গেছে। সেগুলো শনাক্তের চেষ্টা চলছে। তবে আইনি ও শনাক্তকরণ প্রক্রিয়া শেষে এখন পর্যন্ত কেবল ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়েছে।
দুর্যোগকবলিত এলাকা থেকে এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া প্রায় এক হাজার মানুষ বর্তমানে নুয়াকোটের নয়টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। তবে ধাদিংয়ের আশ্রয়কেন্দ্রে থাকা বাস্তুচ্যুত সবাইকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। নিখোঁজদের জীবিত বা মৃত উদ্ধার করতে এবং শনাক্ত না হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে নেপালজুড়ে এখনো পুরোদমে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালে বন্যায় ভেসে আসা ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরির অভিযোগ, গ্রেপ্তার ২৯