চট্টগ্রামে রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে কার্যালয়টিতে আগুন লাগে। কার্যালয়টি নগরের পাহাড়তলীতে অবস্থিত।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে বিভিন্ন ধরনের কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে রেলওয়ের বিভিন্ন কেনাকাটাসহ নানা ধরনের কাজ করা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পায় তারা। এরপর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন গণমাধ্যমকে বলেন, যেখানে আগুন লেগেছে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ছিলো না। সংস্কার কাজের জন্য সেখান থেকে জরুরি কাগজপত্র ও নথিপত্র আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। তবে আগুন লাগার কারণ জানতে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।