বোনের বাসায় বেড়াতে গিয়ে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার (১২) নামে এক শিশু। শুক্রবার (৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রৌফাবাদের বাঁশবাড়িয়া বিহারি কলোনির শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাসান প্রকাশ রাজু (২৪)। সে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোনের বাসায় বেড়াতে এসেছিল নিহত রাজু। রাতে বাসা থেকে বের হওয়ার পর পাঁচ–ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুলিতে আহত হয় পাশেই থাকা রেশমি আক্তার নামে এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিশু রেশমি আক্তার রৌফাবাদ কলোনির রিয়াজ আহমেদের মেয়ে।
ডিসি আমিরুল ইসলাম বলেন, ‘রৌফাবাদ শহীদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা গুলি করেছে এবং ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’