মিসরের গোলে উল্লাস, নাক ফাটানো হলো ব্রাজিল সমর্থকের

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাঁটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু (৩৫) এবং আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মাঈনুদ্দিন মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ চলাকালে মিসর গোল করলে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু উল্লাস প্রকাশ করেন। এ নিয়ে সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থক সাকিবের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে মাঈনুদ্দিন মিঠুর নাকে গুরুতর আঘাত লাগে এবং সাকিব মাথায় আঘাত পান।
উভয়কে উদ্ধার করে স্থানীয়রা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ জানান, মধ্যরাতে খেলা নিয়ে বিরোধের জেরে আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তার নাকে মারাত্মক আঘাত থাকায় প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তাই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

১৯ জেলায় ঝড়ের শঙ্কা