শিরোনাম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। শনিবার (৭ মার্চ) ভোরে নগরের ২ নম্বর গেট এলাকায় উড়ালসড়কের নিচে তারা এই শোভাযাত্রা করেন।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

৫৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

এ বিষয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

/এসআর/