বন ছেড়ে জনপদে মেছোবাঘ

বন ছেড়ে জনপদে মেছোবাঘ
চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি মেছোবাঘ আটক করা হয়েছে। প্রাণীটিকে ধরার সময় তার আক্রমণে দুই যুবক আহত হন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করেন।
সোমবার (১ জুন) দুপুরে কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খলিল ভান্ডার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েক দিন ধরে এলাকায় মেছোবাঘটি বিচরণ করছে। এর আগে প্রাণীটি কয়েকটি ছাগল শিকার করেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ দুপুরে বাঘটি পালাতে গিয়ে একটি ম্যানহোলে পড়ে যায়। পরে আটক করার চেষ্টা করলে আক্রমণাত্মক হয়ে ওঠে। এতে মানিক ও বাবু নামের দুই যুবক আহত হন।
খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটিকে উদ্ধার করে। বর্তমানে প্রাণীটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসা শেষে তাকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।