শিরোনাম

চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে কোস্ট গার্ড

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে কোস্ট গার্ড
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ড।

চট্টগ্রামে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ অংশ নিয়েছে। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কন্ট্রোল রুম জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/জেএইচ/