চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়া সংবাদদাতা

বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমানকে (সাগর) গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে হাজির করার পর বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এ ঘটনার পর দল থেকে মিজানুর রহমানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালীমন্দির এলাকা থেকে সদর থানা পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, মিজানুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মিজানুর রহমানের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন এনসিপির বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান। তিনি বলেন, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক লেনদেনের জেরে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্বের একটি মামলায় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আগস্টে রুবেল প্রামাণিক নামের এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মিজানুর রহমানসহ ৫ জন। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা ও নগদ অ্যাকাউন্ট থেকে ২২ হাজার ৮০০ টাকা জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মিজানুর রহমানকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি। শনিবার রাত ৮টার দিকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে এনসিপির বগুড়া জেলা শাখা।