প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ: গ্রেপ্তার সাংবাদিকের জামিন

বগুড়া সংবাদদাতা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম জামিন পেয়েছেন।
রবিবার (২১ জুন) দুপুর পৌনে ১২টার দিকে তাকে জামিন দেন বগুড়া সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে রেজানুরকে গ্রেপ্তার করে বগুড়া জেলা ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
রেজানুর ইসলাম গাজীপুরের জয়দেবপুর থানার বসুরা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবেও কর্মরত। পাশাপাশি দায়িত্ব পালন করছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে।
আসামিপক্ষের আইনজীবী তানজীম আল-মিসবাহ জানান, শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৭ জুন বগুড়া সদর থানায় একটি অভিযোগ করেন বাংলা টিভির বগুড়া ব্যুরো প্রধান ও বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন। এতে ৬ জনকে আসামি করা হয়।
রেজানুর ইসলাম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন– অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, বগুড়া প্রতিবেদক শামস এবং জেলা প্রতিনিধি মো. সাব্বির হাসান।