শিরোনাম

কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক
কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন
ছবি : সংগৃহীত

রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রোজিনা আক্তার বলেন, কদমতলী চৌরাস্তা আল বারাকা হাসপাতালের পাশে গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৭টি ইউনিট কাজ করছে।

তবে কীভাবে আগুন লেগেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

/এসবি/