শিরোনাম

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিটিজেন ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
ছবি : সংগৃহীত

প্রতিদিনই আমাদের কোনো না কোনো প্রয়োজনে কেনাকাটা করতে মার্কেট বা শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীর ব্যস্ত জীবনে হুট করে কোনো শপিং মল বা মার্কেটে গিয়ে যদি দেখেন সেটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না।

সময়ের অপচয় আর অযথা যাতায়াতের বিড়ম্বনা এড়াতে বের হওয়ার আগেই জেনে নিন শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট বন্ধ থাকবে। এদিকে, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেটও বন্ধ থাকবে। এছাড়াও ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর এলাকার দোকানপাট বন্ধ থাকবে। এছাড়াও মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশের দোকানপাট বন্ধ থাকবে।

/এসবি