উপহারের নামে গোপন লেনদেন, ফোর্বসের শীর্ষ সম্পাদক বরখাস্ত

সিজেডএন ডেস্ক

ব্যবসায়িক সাংবাদিকতার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ফোর্বস’-এর শীর্ষ সম্পাদক র্যান্ডাল লেনকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, সংস্থাটির এক ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে গোপনে প্রায় ৬০ লাখ মার্কিন ডলার গ্রহণ করেছিলেন তিনি। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০১৩ সালে ফোর্বসের আয়োজনে লাইবেরিয়ায় একটি মানবিক সফরের সময় ‘শুক রিসার্চ’-এর প্রতিষ্ঠাতা আরজে শুকের সঙ্গে পরিচয় হয় র্যান্ডাল লেনের। দীর্ঘদিনের এই পরিচিতি থেকে তাদের মধ্যে পেশাগত সম্পর্কের পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে শুকের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবেও কাজ করতে শুরু করেন লেন। পরবর্তীতে শুক তাকে এই বিপুল অঙ্কের অর্থ প্রদান করেন। ৫৮ বছর বয়সী লেন এ অর্থকে কোনো অনিয়ম না ভেবে বন্ধুর কাছ থেকে পাওয়া নিছক ‘ব্যক্তিগত উপহার’ হিসেবে গণ্য করেছিলেন এবং ফোর্বসের কাছে বিষয়টি গোপন রাখেন। তবে ফোর্বসের অভ্যন্তরীণ কর্মী নীতি অনুযায়ী, বাইরের কোনো ব্যবসায় সুযোগ গ্রহণ বা প্রতিষ্ঠানের অংশীদারদের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
দীর্ঘদিন আড়ালে থাকলেও সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। প্রাইভেট ইক্যুইটি ফার্ম ‘পিপিসি এন্টারপ্রাইজেস’ শুক রিসার্চ অধিগ্রহণ করার পর তাদের ইমেল পর্যালোচনার সময় এ মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিষয়টি নজরে আসে। ফার্মটির নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি চিহ্নিত করে ফোর্বসকে জানায়। চলতি বছরের শুরুর দিকে ঘটনাটি জানতে পেরে অভ্যন্তরীণ পদক্ষেপ নেয় ফোর্বস এবং জুলাই মাসে লেনকে চাকরিচ্যুত করে।
ঘটনার দায় স্বীকার করে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন র্যান্ডাল লেন। এক বিবৃতিতে তিনি জানান, আমি একটি গুরুতর ভুল করেছি এবং এর পূর্ণ দায় নিচ্ছি। উপহারটির কথা প্রকাশ না করা ছিল আমার বিচারবুদ্ধির চরম ব্যর্থতা। এর জন্য আমি গভীরভাবে অনুতপ্ত, কারণ এ ভুলের খেসারত হিসেবে আমাকে প্রিয় চাকরি ও চমৎকার দলটিকে হারাতে হয়েছে। তবে ফোর্বস ও শুক রিসার্চ কোনো পক্ষই লেনদেনের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হয়নি।
ফোর্বস যখন তাদের ব্যবসায়িক মডেল ও বিষয়বস্তু নিয়ে নানা অনুসন্ধানের মুখোমুখি হচ্ছে ঠিক তখনই এ ঘটনা সামনে এলো। এক শতাব্দীরও বেশি সময় আগে স্কটিশ সাংবাদিক বিসি ফোর্বস কর্তৃক প্রতিষ্ঠিত এ প্রভাবশালী মিডিয়া হাউসটি শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রোফাইল এবং সম্পদ-ব্যবস্থাপনা র্যাঙ্কিংয়ের জন্য সুপরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে আর্থিক চাপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি নানা কঠোর পথ বেছে নিয়েছে। ঠিক সেই সংকটময় মুহূর্তেই শীর্ষ কর্মকর্তার এ নিয়মভঙ্গ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিকে নতুন করে প্রশ্নবিদ্ধ করলো।
সূত্র: নিউইয়র্ক টাইমস

ফোর্বস তালিকায় সবচেয়ে কম বয়সী শীর্ষ ১০ বিলিয়নিয়ার