শিরোনাম

শ্যামলীতে টিনশেড বসতঘরে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শ্যামলীতে টিনশেড বসতঘরে আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর শ্যামলীর ৩ নম্বর রোডের কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে শ্যামলীর ৩ নম্বর রোডের কয়েকটি টিনশেড বসতঘরে আগুনের খবর পাওয়া যায়। এর ১৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

/এসবি/