নেত্রকোনায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল পৌনে পাঁচটার দিকে উপজেলার নারান্দিয়া বাজার এলাকা নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল একটি পিকআপ। পথে নারান্দিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে পিকআপে থাকা এক নারীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। পরে গুরুতর আহত চারজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জনের প্রাণহানি