শিরোনাম

মন্ত্রিসভায় রদবদলের আভাস: এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিসভায় রদবদলের আভাস: এলজিআরডিতে আলোচনায় সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি
সালাহউদ্দিন আহমেদ ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পরপরই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে রদবদলের আলোচনা চলছে। সরকারের নীতি-নির্ধারণী সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদসহ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল।

তার পতদ্যাগের পর থেকেই মন্ত্রিসভায় রদবদলের আভাস পাওয়া যাচ্ছে।

সরকারের নীতি-নির্ধারণী সূত্রটি বলছে, প্রশাসনিক ও রাজনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করতেই দ্রুত মন্ত্রিসভা পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

/এফআর/