শিরোনাম

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
কদমতলীতে গ্যাসলাইট  কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিসের সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কদমতলীর গ্যাসলাইট কারখানার আগুন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৭টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ছড়ানো বন্ধ করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

/এসবি/