শিরোনাম

অতিরিক্ত হল ফি ফেরত পেলো তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজ সংবাদদাতা
তিতুমীর কলেজ সংবাদদাতা
অতিরিক্ত হল ফি ফেরত পেলো তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
সরকারি তিতুমীর কলেজ

সরকারি তিতুমীর কলেজের আবাসিক শিক্ষার্থীদের থেকে নেওয়া অতিরিক্ত এক হাজার টাকা ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) কলেজের শহীদ মামুন হলের সহ-প্রভোস্ট অধ্যাপক আল-নূর বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক আল-নূর বলেন, ‘যাদের কাছ থেকে হল ফি বাবদ ৮ হাজার টাকা নেওয়া হয়েছিল, তাদের অতিরিক্ত নেওয়া এক হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী টাকা বুঝে পেয়েছেন। যারা এখনও টাকা ফেরত নেননি, তারা আগামী রবিবার হল তত্ত্বাবধায়কের কক্ষে যোগাযোগ করে টাকা নিতে পারবেন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমার সন্তানতুল্য। তারা ভালোভাবে পড়াশোনা করুক, এটাই আমার প্রত্যাশা। তাদের যেকোনো সমস্যায় আমি পাশে থাকার চেষ্টা করব। তারা ভালো কিছু করলে আমাদেরও ভালো লাগবে।’

এদিকে, অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

/এফআর/