ব্রাহ্মণবাড়িয়া গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর দুঃখ প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
-CznNewsLab-39c5ee.jpg)
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে সৃষ্ট ‘ভুল বোঝাবুঝি’ নিয়ে কওমি ছাত্রদের কাছে দুঃখপ্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
শনিবার (২৯ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসা হিসেবে পরিচিত জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় যান নাসীরুদ্দীন পাটোয়ারী। সেখানে তিনি কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে কথা বলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘হাসনাত আবদুল্লাহ সংসদের যে বক্তব্য দিয়েছেন, তার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন। অনেক আলেম আমাদের পরামর্শ দিয়েছেন, দুঃখপ্রকাশ করলে মানুষ ছোট হয় না। আমরা জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় এসেছি। শিক্ষক-ছাত্রদের সঙ্গে কথা বলেছি। উনাদের কাছে দুঃখপ্রকাশ করেছি।’
তিনি আরও বলেন, ‘কওমি ছাত্ররা দাবি করেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় ওলামায়ে কেরাম ও কওমি ছাত্রদের বিরুদ্ধে এনসিপির কোনো নেতাকর্মী যেন কটূ কথা না বলেন। একই সঙ্গে সংসদের দেওয়া হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসে মাদ্রাসা ছাত্ররা গান-বাজনা বন্ধ করে নাই, বরং তাদের মেরে ৩০ জনকে আহত করা হয়েছে– এই সত্য তথ্যটা হাসনাত আব্দুল্লাহ যেন সংসদে তুলে ধরেন।’

এর আগে, গত বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।
তার বক্তব্যের প্রতিবাদে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। পরে শনিবার দুপুর দেড়টায় হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দুঃখপ্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০