শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য: বেরোবি উপাচার্য

বেরোবি সংবাদদাতা

শিক্ষার্থীদের জন্য সুস্থ ও সুন্দর পড়াশোনার পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে একটি সুন্দর ও মনোরম পরিবেশ গুরুত্বপূর্ণ।
রবিবার (৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের দ্বিতীয় তলায় নতুন ও আধুনিক রিডিং রুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। হলের আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে আধুনিক রিডিং রুমের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পড়াশোনার পরিবেশই শিক্ষার্থীদের জ্ঞানের প্রতি আকৃষ্ট করে। এই পরিবেশ বজায় রাখার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।’
উপাচার্য বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও রিডিং রুমের মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধা বিকাশের পূর্ণ সুযোগ পায়। আগামীতে প্রয়োজনীয় বই ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রয়াস অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. কামরুজ্জামানসহ সহকারী প্রভোস্টরা উপস্থিত ছিলেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।