মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত এ যৌথ প্রতিরক্ষা জোটে ঢাকার শামিল হওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া সম্ভাব্য ইস্যুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারত। পাশাপাশি জোটে যোগ দেওয়া নিয়ে দেশেও বিভিন্ন আলোচনা চলছে। তবে এটাকে বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে একটি পোস্ট তিনি এ কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মার্চ ইসলামি সম্মেলনের সময় সৌদি আরবের রিয়াদে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে একটি যৌথ নিরাপত্তা চুক্তি কী রকম হতে পারে সে বিষয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট মক্কায় এই চুক্তিটি সই হয়।

মক্কা চুক্তিতে যোগদান হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য বড় পরীক্ষা: রয়টার্স