হলি ক্রসে একাদশে ভর্তির বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদন ও পরীক্ষার খুঁটিনাটি

অনলাইন ডেস্ক

২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস কলেজ। তিনটি বিভাগে মোট ১ হাজার ৩৩০টি আসনে শিক্ষার্থী নেওয়া হবে। এসএসসির ফল ও সিলেকশন টেস্টের নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আবেদন চলবে ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
হলি ক্রসে ভর্তির আবেদন যেভাবে করবেন
ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীরা ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। কলেজের ওয়েবসাইটের Admissions > Admission Application অপশন থেকে আবেদন ফরম পূরণ করা যাবে।
আবেদন ফি
আবেদন সম্পন্ন করতে বিকাশের মাধ্যমে ৫০০ টাকা ফি জমা দিতে হবে। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ লাগবে না। পেমেন্টের ৫ থেকে ১০ মিনিট পর আবেদন ফরম ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ডাউনলোড করা প্রবেশপত্রের প্রিন্ট কপি পরবর্তী ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রমে প্রয়োজন হবে।
কোন বিভাগে আবেদনের জন্য কত জিপিএ
বিজ্ঞান: এসএসসিতে জিপিএ ৫.০০ থাকতে হবে। পাশাপাশি উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় দুটিই থাকতে হবে।
মানবিক: এসএসসিতে জিপিএ ৩.০০ থেকে ৫.০০-এর মধ্যে হতে হবে।
ব্যবসায় শিক্ষা: এসএসসিতে জিপিএ ৪.০০ থেকে ৫.০০ হতে হবে।
বিভাগ পরিবর্তনের সুযোগ
বিভাগ পরিবর্তন করতে আগ্রহীদের জন্যও নির্দিষ্ট সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.০০ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবেন। অন্যদিকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
কোন বিভাগে কত আসন
এবার মোট ১ হাজার ৩৩০ শিক্ষার্থী ভর্তি করবে হলি ক্রস কলেজ।
বিজ্ঞান-৭৮০
ব্যবসায় শিক্ষা-২৮০
মানবিক-২৭০
মোট: ১,৩৩০ আসন
ভর্তি হবে সিলেকশন টেস্টের মাধ্যমে
শুধু এসএসসির ফলের ভিত্তিতে নয়, এসএসসির জিপিএ ও সিলেকশন টেস্টের ফল বিবেচনা করে চূড়ান্ত শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এর পাশাপাশি নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং প্রত্যন্ত এলাকার স্কুল থেকে আসা শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিক বিবেচনা করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
পরীক্ষায় থাকবে যেসব বিষয়
সিলেকশন টেস্ট হবে এসএসসি পরীক্ষা-২০২৬-এর সিলেবাস অনুসারে।
বিজ্ঞান বিভাগ: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।
পরীক্ষার তারিখ আলাদা
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার। বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার।
পরীক্ষার শিফট ও সময় ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার পর কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে। আর পরীক্ষার্থীদের ভবন ও কক্ষ নম্বরসহ বিস্তারিত আসন বিন্যাস প্রকাশ করা হবে ৯ সেপ্টেম্বর বেলা ১টার পর।
তবে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।
পরীক্ষার দিন জমা দিতে হবে যেসব কাগজ
সিলেকশন টেস্টের সময় পরীক্ষার্থীকে কয়েকটি কাগজপত্র জমা দিতে হবে। এগুলো হলো—
১. ডাউনলোড করা আবেদন ফরম, যেখানে বাঁ পাশে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত থাকবে।
২. এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
৩. অনলাইন রেজাল্ট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি।
কাগজগুলো একসঙ্গে স্ট্যাপলার করে ডান পাশের কোণে Application ID No. লিখে পরীক্ষার হলে জমা দিতে হবে।
আবেদনে ভুল তথ্য দিলে বাতিল হতে পারে আবেদন
অনলাইন ফরম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী নির্ভুল তথ্য দিতে হবে। সদ্য তোলা এমন ছবি আপলোড করতে হবে, যাতে আবেদনকারীর মুখ স্পষ্টভাবে দেখা যায়।
এ ছাড়া এসএসসিতে প্রাপ্ত জিপিএ এবং নির্ধারিত বিষয়গুলোর A+–এর সংখ্যা সঠিকভাবে দিতে হবে। কলেজের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন ট্রান্সক্রিপ্টের প্রথম ১০টি বিষয়ের মধ্যে পাওয়া A+ গণনা করতে হবে; ফিজিক্যাল এডুকেশন ও ক্যারিয়ার এডুকেশন এ হিসাবের বাইরে থাকবে।
কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। এমনকি ভর্তি হওয়ার পর তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলেও কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিল করতে পারবে।
ফল প্রকাশ ১৫ সেপ্টেম্বর
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বেলা ১টার পর। কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে ফলাফল পাওয়া যাবে।
নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির কারণে নির্ধারিত সময়সূচিতে কোনো পরিবর্তন হলে তা কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে। তাই আবেদনকারী শিক্ষার্থীদের নিয়মিত এসব মাধ্যমে আপডেট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
/এবি/