বেরোবিতে ঈদে মিলাদুন্নবী পালিত

বেরোবিতে ঈদে মিলাদুন্নবী পালিত
বেরোবি সংবাদদাতা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রাসুলের (সা.) শানে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দ-উৎসবের দিন নয়, বরং এটি আত্মজিজ্ঞাসা এবং নিজেকে নতুন করে গড়ে তোলার দিন।
তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) অন্ধকার যুগের অজ্ঞতা, কুসংস্কার ও বৈষম্য দূর করে মানবজাতিকে জ্ঞান, ন্যায়বিচার ও মানবতার আলোয় আলোকিত করেছিলেন। তাই ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য একটি জীবনদর্শন।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পাশে রয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তার অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ।

মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব: ঢাবি উপাচার্য