জুলাই আন্দোলনে নজরুলের গান গেয়েই ছাত্ররা রাজপথে নেমেছিলো: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত সব কিছুতেই মূল অনুপ্রেরণা ছিলেন। জুলাই আন্দোলনে নজরুলের গান গেয়েই ছাত্ররা রাজপথে নেমেছিলো।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়। যেকোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে শিখিয়েছেন। চব্বিশের জুলাইয়ে নজরুলের গান গেয়েই রাজপথে নেমেছিল ছাত্ররা।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। তিনি যুগান্তরের কবি। তার মতো মহীরুহ প্রতিভার সম্পর্কে যে চর্চা ও অনুশীলন প্রয়োজন, দেশে সেটি আবার শুরু হয়েছে।
‘নজরুল আমাদের প্রেরণা’ মন্তব্য করে তিনি বলেন, কাজী নজরুলের লেখনি, তার সাহিত্যকর্ম এবং তার বাণী বুকে নিয়ে আমরা পথ চলি, নজরুল আমাদেরকে নির্ভয় করে, সামনে এগিয়ে যেতে নির্ভীক করে।
কবির সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ জাসাসের নেতাকর্মীরা।

কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

-CznNewsLab-ff6f88-256x144.webp)