রকস্টারে শাকিবের লুকে নেট দুনিয়ায় তোলপাড়

বিনোদন ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ এর অফিশিয়াল টিজার।
সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করে শাকিব নিজেই দিয়েছেন নতুন ঝড়ের পূর্বাভাস।
টিজারের ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’ ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে শাকিব খানকে দেখা গেছে ভিন্ন ও বিধ্বংসী এক লুকে।
টিজারটি দেখে বোঝা যাচ্ছে, এতে গান, উন্মাদনা আর বিনোদনের এক ভিন্ন স্বাদ পেতে যাচ্ছে দর্শক। এটি মূলত একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার, যেখানে একজন রকস্টারের জীবন ও সংগ্রামের গল্প ফুটে উঠবে।
আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। পরিচালক আজমান রুশোর নির্মাণে এই সিনেমায় শাকিব খানের লুক ও স্টাইল ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
টিজারের শেষে একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন’।

জাহ্নবীর বিয়ে নিয়ে যা জানা গেলো
আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা ও সাবিনা