শিরোনাম

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটির বিজনেস অ্যানালিস্ট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নেবে। ৫ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: বিজনেস অ্যানালিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার সাইন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস প্রসেস ম্যাপিং এবং রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ে দক্ষতাসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতা না থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা, কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমান টিকিট।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: ২০ মে ২০২৬

/জেএইচ/