শিরোনাম

বিএমডিএ চেয়ারম্যান হলেন কৃষক দলের সভাপতি তুহিন

নিজস্ব প্রতিবেদক
বিএমডিএ চেয়ারম্যান হলেন কৃষক দলের সভাপতি তুহিন
হাসান জাফির তুহিন। ছবি: সংগৃহীত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন।

মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮’-এর ধারা-১৩ (২) অনুযায়ী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে বিএমডিএ’র চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো।

/টিই/