
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা গিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সিএনজি ফিলিং স্টেশন, পরিবহন, বাসাবাড়ি, শিল্পকারখানায়- সবখানেই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সপ্তাহ ধরে চলছে গ্যাসের সংকট। বাসা-বাড়িতে রান্নার চুলা জ্বলছে না, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন কমে বাড়ছে লোডশেডিং। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দেখা দিয়েছে গ্যাসের সংকট।

হঠাৎ সব ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগন্তিতে পড়েছে যানবাহন মালিকসহ সাধারণ ভোক্তারা। পাম্প বন্ধ থাকলেও বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে ফিলিং স্টেশনের সামনে জ্বালানি সংগ্রহ করতে অনেক চালককে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

৬ মার্চ থেকে আগের অবস্থায় অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।