রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

পবিত্র রমজান মাসে বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে। গ্যাসের স্বল্প চাপের সমস্যা নিরসনেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদুল ফিতরের সময় ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং সড়কপথে যাত্রী পরিবহনের বাড়তি চাপ সামলাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ মার্চ থেকে আগের অবস্থায় অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।