এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাচ্ছে না ভারতীয় দল
এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাচ্ছে না ভারতীয় দল
আসন্ন এশিয়ান গেমসে জাপানে ভারতীয় ক্রিকেট দলের থাকার জায়গা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটেছে। পাঁচ তারকা হোটেলের বিলাসবহুল সুবিধা না মিললেও নাগয়ায় দলের জন্য যে আয়োজন করা হয়েছে, তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।






















