প্রথম বোলার হিসেবে ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন স্যান্টনার

সিজেডএন ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের শক্ত ব্যাটিং লাইনআপকে স্পিনে ঘায়েল করার ঘটনা খুব বেশি দেখা যায় না। আর সেই কাজটাই ক্যারিয়ারে একাধিকবার করে ইতিহাসে নাম লেখালেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ভারতের বিরুদ্ধে প্রথম স্পিনার হিসেবে দুবার চার উইকেট নেওয়ার অনন্য কীর্তি এখন শুধুই তার। তবে স্যান্টনারের এমন রেকর্ড গড়ার দিনে ম্যাচটি হেরেছে নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে কোনো স্পিনারের চার উইকেট নেওয়ার ঘটনা এর আগে ঘটেছিল চারবার। ২০০৭ সালে জোহানেসবার্গে প্রথম এই কৃতিত্ব দেখান কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরি। সেই ম্যাচে তিনি ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। দীর্ঘ ৯ বছর পর ২০১৬ সালের বিশ্বকাপে নাগপুরে ভারতের বিপক্ষে আবার চার উইকেটের স্বাদ পান আরেক কিউই স্যান্টনার। পরবর্তীতে ২০২১ সালে কলম্বোয় শ্রীলঙ্কার ওয়ানিয়ান্দু হাসারাঙ্গা (৯ রানে ৪ উইকেট) এবং চলতি বছর দিল্লিতে নামিবিয়ার গেরহার্ড এরাসমাস (২০ রানে ৪ উইকেট) ভারতের বিরুদ্ধে এ সাফল্য অর্জন করেন।
তবে ক্রাইস্টচার্চে শনিবারের (২৪ অক্টোবর) ম্যাচে যা ঘটল, তা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম। ভারতের বিপক্ষে পঞ্চমবারের মতো কোনো স্পিনার চার উইকেট নিলেন, আর স্যান্টনার গড়লেন প্রথম বোলার হিসেবে একাধিকবার চার উইকেট নেওয়ার ইতিহাস। নিজের কোটার ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে ভারতের চার ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি।
ইনিংসের নবম ওভারে প্রথম বল হাতে নিয়েই অভিষেক শর্মাকে আউট করেন স্যান্টনার। নিজের পরের ওভারে আবার তোপ দাগেন তিনি। একই ওভারে ফেরান শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলকে। এরপর নিজের শেষ ও ইনিংসের ১৫তম ওভারে নামান ধীরকে আউট করে নিজের চার উইকেটের কোটা পূরণ করেন এ স্পিনার।
২০১৬ সালের বিশ্বকাপে ভারতের দেওয়া ১২৬ রান ডিফেন্ড করতে নেমে স্যান্টনারের জাদুকরী বোলিংয়ে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। তবে এবার স্যান্টনারের ঘূর্ণি ভারতের ব্যাটিংয়ে ধস নামালেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি।

তিলক-নীতিশের লড়াইয়ে জয় পেল ভারত