ডিআরএস-এ যুক্ত হলো সনিক প্রযুক্তি

ডিআরএস-এ যুক্ত হলো সনিক প্রযুক্তি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ব্যাটে বলের স্পর্শ লেগেছে কিনা তা নির্ধারণে এবার আরও উন্নত প্রযুক্তির সহায়তা পেতে যাচ্ছেন আম্পায়াররা। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রথমবারের মতো ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) যুক্ত হয়েছে নিউজিল্যান্ডের তৈরি ‘সনিক’ প্রযুক্তি।
নিউজিল্যান্ডের মাটিতে প্রযুক্তিটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে অন্য সিরিজে এর ব্যবহার নির্ভর করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বীকৃতি ও অনুমোদনের ওপর।
সিরিজে ডিআরএসের পুরো প্রযুক্তিগত পরিষেবা দেবে ভার্চুয়াল আই।
‘সনিক’ প্রযুক্তিতে উন্নত অডিও বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। ব্যাটে বল লেগেছে কিনা, তা নিয়ে সন্দেহ থাকলে তৃতীয় আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এই প্রযুক্তি।
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, আইসিসির সঙ্গে আলোচনা করে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা, কার্যকারিতা যাচাই ও স্বাধীন মূল্যায়নের পর এই অনুমোদন দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সমর্থনও ছিল।
এই সিরিজে ‘সনিক’ প্রযুক্তির ব্যবহার সফল হলে ডিআরএসে শব্দ বিশ্লেষণ প্রযুক্তির প্রয়োগ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

টিকিট ছাড়া দুই গ্যালারিতে দেখা যাবে মিরপুর টেস্ট