ভারত-পাকিস্তান ম্যাচ হবে, প্রতিক্রিয়ায় যা বলছে বিসিসিআই

সিটিজেন স্পোর্টস ডেস্ক

অবশেষে যেন স্বস্তির নিশ্বাস ফেললো ক্রিকেটবিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। সোমবার মধ্যরাতের একটু আগে পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে জানানো হয়, বন্ধুদেশগুলোর অনুরোধ ও ক্রিকেটের মর্যাদা রক্ষায় ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আইসিসি, পিসিবি ও বিসিবির ত্রিপক্ষীয় আলোচনার পর পরিস্থিতি এখন যে পর্যায়ে, সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’
পুরো উদ্যোগের জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি সন্তোষ প্রকাশ করে বিসিসিআইয়ের সহসভাপতি বলেন, ‘পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে বিষয়টির সুরাহা করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে খেলা হবে—আমাদের সবার জন্য এটিই সবচেয়ে বড় সুসংবাদ।’