তিলক-নীতিশের লড়াইয়ে জয় পেল ভারত

তিলক-নীতিশের লড়াইয়ে জয় পেল ভারত
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্রাইস্টচার্চে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে ভারত। শেষ তিন ওভারে তিলক ভার্মা ও নীতিশ কুমার রেড্ডির তাণ্ডবে নিউজিল্যান্ডকে স্তব্ধ করে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছে সফরকারীরা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় স্কোরে বড় অবদান রাখার আগেই সাজঘরে ফেরেন ওপেনার সঞ্জু স্যামসন (১৪) ও অভিষেক শর্মা (২৪)। চাপ আরও বাড়িয়ে মাত্র ৪ রান করে বিদায় নেন বৈভব সূর্যবংশী। মাঝে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। ম্যাচ তখন পুরোপুরি কিউইদের নিয়ন্ত্রণে।
শেষ ১৮ বলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিলো ৪৬ রান। স্বাভাবিক সমীকরণে এটি বেশ কঠিন ছিলো। কিন্তু তখনই শুরু হয় তিলক ও নীতিশের ঝড়ো প্রতিআক্রমণ। কিউই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ম্যাচের চিত্র মুহূর্তেই বদলে দেন তার। মাত্র ২৬ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে জয়ের রাস্তা দেখান তিলক। অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়ে ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন নীতিশ।
সপ্তম উইকেটে তাদের মাত্র ৩১ বলে অবিচ্ছিন্ন ৬৯ রানের অপরাজিত জুটি ভারতকে এনে দেয় এক অবিশ্বাস্য জয়। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। স্বাগতিকদের পক্ষে ৪৩ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন গ্লেন ফিলিপস। তাকে চমৎকার সঙ্গ দেওয়া বেভন জ্যাকবস খেলেন ৪৬ বলে ৫৮ রানের কার্যকর ইনিংস। ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ দুটি উইকেট পান পেসার অর্শদীপ সিং।