জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন আইরিন জুবাইদা খান। শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র তুলে দেন তিনি।