শিরোনাম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৯৬৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৯৬৩
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৩ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৮৬৪ এবং নিশ্চিত হামে আরও ৯৯ শিশু মারা গেছে।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজন শিশুর মৃত্যু হয়। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৫৭ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৮৮৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (শনিবার) পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ৫৮৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৭ শিশু। এছাড়া, এই সময়ে মোট ১ লাখ ৩১ হাজার ২৬৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/