ছয় মাসে চাকরি হারিয়েছে ২০ হাজার পোশাক শ্রমিক: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
-CznNewsLab-7b341c.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সরকারের প্রথম ছয় মাসে শুধু তৈরি পোশাক খাতেই বেকার হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছেন। লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে এবং জ্বালানি সংকটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাস তাদের ব্যর্থতারই সাক্ষ্য দিচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব অনেক আশার বাণী শুনিয়েছিলো। এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করেছিলো, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলো এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলো। কিন্তু বিএনপি সরকার গঠনের পর ছয় মাস অতিক্রান্ত হলেও তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণ প্রকাশ পায়নি।
তিনি বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পুলিশ খুনিদের গ্রেপ্তার করলেও অনেক ক্ষেত্রে বিচার হয় না। নিম্ন আদালতে বিচারের রায় ঘোষণা হলেও সেই রায় কার্যকর হয় না। জনগণের প্রত্যাশা ছিল অপরাধ সংঘটনের আগেই পুলিশ সক্রিয় হবে এবং অপরাধীকে নিষ্ক্রিয় করা হবে। কিন্তু সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সরকারকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, লোডশেডিং কমাতে হবে, জ্বালানি সংকটের সমাধান করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।

মক্কা চুক্তিতে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির