লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে গঠন করা পুলিশের বিশেষ ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে তারা এরইমধ্যে কাজে নেমেছে। তা আরও জোরদার করার জন্য পরামর্শ দিয়েছি।
তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে যারা তথ্য দিয়ে সহায়তা করবে তাদেরকে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ভারী অস্ত্র উদ্ধারে সহায়তা করবে বা তথ্য দেবে তাদের জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। পিস্তল, রিভলভার, শর্টগান ও অন্যান্য অস্ত্র উদ্ধারে যারা তথ্য দিয়ে সহায়তা করবে তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এর বাইরে সাউন্ড গ্রেনেড, লুণ্ঠিত টিয়ার গ্যাসের শেল, গোলাবারুদের তথ্য দেওয়ার জন্য ১০, ১৫ ও ২০ হাজার টাকা পুরস্কার পাবে।
তিনি আরও বলেন, পুলিশের যেসব কর্মকর্তা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি জানাতে পারবে না, তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী