পারফিউম ব্যবহারের ক্ষেত্রেও কিছু কৌশল মেনে চললে ঘ্রাণ আরও দীর্ঘ সময় ধরে থাকে। শরীরের উষ্ণ স্থানগুলো যেমন কব্জি, ঘাড় এবং কানের পেছনে স্প্রে করলে সুগন্ধ ধীরে ধীরে ছড়ায় এবং বেশি সময় স্থায়ী হয়।
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে পুরান ঢাকার মিটফোর্ড এলাকার ‘পারফিউম লেন’। বছরের অন্য সময়ের তুলনায় এখন দোকানগুলোতে সুগন্ধির ক্রেতাদের ভিড় বেশি। নানা ধরনের আতর ও পারফিউমের ঘ্রাণে পুরো এলাকা যেন আলাদা এক আবহ তৈরি করেছে।