কুকুরকে ঢিল মারা নিয়ে সংঘর্ষে আহত ২০
কুকুরকে ঢিল মারা নিয়ে সংঘর্ষে আহত ২০
কুকুরকে ঢিল মারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। দফায় দফায় চলা সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

মাদারীপুর সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ বসতবাড়ি ও কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ২ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলার গোয়ালনগর গ্রামে রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম গোষ্ঠীর লোকজনদের মধ্যে এ সংঘর্ষ হয়।

জমিজমা নিয়ে বিরোধের হিসেবে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
কুকুরকে ঢিল মারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। দফায় দফায় চলা সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ ঘটনা ঘটে।

জমি বিক্রির কমিশনের ১৩ কোটি টাকার ভাগাভাগি নিয়ে বগুড়ায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে এক যুবককে ছুরিকাঘাত করা হয় এবং উভয় পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

যশোরের কেশবপুরে মসজিদের বৈদ্যুতিক পাখা (ফ্যান) অযথা চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।


নোয়াখালীর হাতিয়ায় ঢাকাগামী লঞ্চে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে এনসিপি-যুবশক্তি ও যুবদলের পাল্টাপাল্টি মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

বিএনপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম গ্রুপ ও উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল থেকে মাওলানা মফিজুর রহমান ভাইয়ের অবস্থা সংকটাপন্ন ছিল। আজ মঙ্গলবার দুপুর ১২টায় তিনি ইন্তেকাল করেছেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন।

৩৪৬টি ঘটনার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ৯৫টি ঘটনায় ৫৯৯ জন আহত এবং ৮ জন নিহত হন। বিএনপি-জামায়াত সংঘর্ষে ১৯১টি ঘটনায় ৯৯৮ জন আহত ও ১ জন নিহত হন। এছাড়া বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ৯টি ঘটনায় ২৭ জন আহত এবং ১ জন নিহত হন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তান ও ইরাকে বিক্ষোভ-সহিংসতায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে।

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সদর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। নিহত ব্যক্তির নাম নিলু মুন্সী (৫০)। তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুরে দুটি পক্ষ সক্রিয়। এক পক্ষের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেক পক্ষে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে হয়েছে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে দুই জন।

সারাদেশে ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নির্বাচনে ৬ জন প্রার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ৫৯টি কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে।

আসনটিতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জামায়াত নেতা শফিকুল ইসলাম (মাসুদ), বিএনপির প্রার্থী সহিদুল আলম তালুকদার। এই আসনে মোট পাঁচজন প্রার্থী থাকলেও মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যেই হবে বলে অনুমান স্থানীয় ব্যক্তিদের।
