পাবনায় বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ

পাবনা সংবাদদাতা

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। গত তিনদিন ধরে চলা উত্তেজনার মধ্যে শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টা পর বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লায় এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থান নিলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া ও পায়না মহল্লাসহ আশপাশের বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একই দিন বৃশালিখা মহল্লায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়েও সংঘর্ষ হয়।
ওই সময় দুই এলাকার সংঘর্ষে কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়। রাতভর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে গতকাল শুক্রবার পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনার জেরে আজ (শনিবার) সকাল থেকে পৌর এলাকার বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা নৌকা চত্বর এলাকায় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। দুপুর একটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।
এদিকে, গত তিনদিন ধরে চলমান উত্তেজনায় লুটপাটের আশঙ্কায় অধিকাংশ দোকানপাট বন্ধ রাখছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে জানিয়েছেন বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার গণমাধ্যমকে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ ও এসআরবি সদস্যরা অবস্থান করছেন। আশা করি, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী