কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অন্য দুই যাত্রীকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন