গোপালগঞ্জে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সংঘর্ষের সময় বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমাবেশে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়। এসব ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশে নেতাদের বক্তব্য দেওয়ার সময় পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের ছাত্রলীগ কর্মী সাজিদের ধাক্কাধাক্কি হয়।

এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই গ্রামের আওয়ামী লীগ সমর্থিত লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছেন। পরে দুই পক্ষ নিজেরাই মীমাংসা করে নিয়েছে বলে শুনেছেন।

/টিই/