যুক্তরাষ্ট্রে রানওয়েতে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, আহত ২

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় ও অসংখ্য ফ্লাইট বাতিলের রেশ কাটতে না কাটতেই এবার বড় ধরনের দুর্ঘটনা ঘটল মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার (১৪ নভেম্বর) রাতে বিমানবন্দরের রানওয়েতে ট্যাক্সি করার সময় দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিমানবন্দর ও এভিয়েশন কর্তৃপক্ষের তথ্যমতে, কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ডানার প্রান্তের সঙ্গে ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশের এ ধাক্কা লাগে। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ বিভাগের পরিচালক গ্রেগ চিন সিএনএনকে নিশ্চিত করেছেন, স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, সংঘর্ষের সময় দুটি উড়োজাহাজই রানওয়েতে চলমান অবস্থায় ছিল।
দুর্ঘটনার মুহূর্তের ভয়াবহতা তুলে ধরে কোপা এয়ারলাইনসের যাত্রী সিজার ফেরেইরা জানান, অবতরণের পর তাদের উড়োজাহাজটি স্বাভাবিকভাবেই এগোচ্ছিল। কিন্তু হঠাৎ করেই কেবিনের ভেতর শোরগোল বেড়ে যায় এবং যাত্রীরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই অন্য একটি উড়োজাহাজের সঙ্গে সজোরে ধাক্কা লাগার ঝাঁকুনি টের পান তারা। ফেরেইরার মতে, ধাক্কার চোটে উড়োজাহাজটি একদিকে কাত হয়ে গিয়েছিল। এতে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেবিন ক্রুরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সবাইকে নিজ নিজ আসনে থাকার নির্দেশ দেন।
এদিকে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং সামনে এসেছে। সেখানে কোপা এয়ারলাইনসের পাইলটকে বলতে শোনা যায়, কেউ আমাদের ধাক্কা দিয়েছে। এরপর কন্ট্রোলার ইউপিএসের পাইলটদের কাছে জানতে চান যে তাদের উড়োজাহাজটি অন্য বিমানটির সঙ্গে ধাক্কা খেয়েছে কি না। জবাবে ইউপিএসের পাইলট বলেন, হ্যাঁ, আমরা একটু বেশি সামনে চলে গিয়েছিলাম। এরপর সে তার ডানা দিয়ে আমাদের ধাক্কা দেয়।
ঘটনার পর এক বিবৃতিতে ইউপিএস জানিয়েছে, তাদের উড়োজাহাজের ক্রুরা সবাই নিরাপদ আছেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তারা তদন্তকারীদের সঙ্গে কাজ করছেন। অন্যদিকে, কোপা এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের এ অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তদন্তের স্বার্থে তারা সব ধরনের সহযোগিতা করবে।
সূত্র: সিএনএন

তেল পাচারের অভিযোগে ইরাকে পুলিশপ্রধানসহ ৯ কর্মকর্তা বরখাস্ত