পাবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাহত সভাপতি

সিটিজেন জার্নাল ডেস্ক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবাসিক হলের সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে ‘জুলাই-৩৬ হল’ শাখা ছাত্রদলের সভাপতি ইমরান ছুরিকাহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এ ঘটনা ঘটে। আহত ইমরানকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হলের সিট নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে দুই পক্ষের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চললে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমরান আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, হলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কিছুটা ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছুরিকাঘাতের ঘটনা ঘটলেও আহতের অবস্থা গুরুতর নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে তিনি ছুটিতে থাকায় এ বিষয়ে বিস্তারিত জানেন না। এ বিষয়ে শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকে খোঁজ নেওয়ার পরামর্শ দেন তিনি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।