টঙ্গীতে শ্রমিকের সঙ্গে সংঘর্ষ, পুলিশ বক্স ভাঙচুর

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
টঙ্গীতে শ্রমিকের সঙ্গে সংঘর্ষ, পুলিশ বক্স ভাঙচুর
টঙ্গীতে শ্রমিকের সঙ্গে সংঘর্ষ, পুলিশ বক্স ভাঙচুর

টঙ্গীর গাজীপুরা এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের হয়েছে। এ সময় একটি পুলিশ বক্সে প্রবেশ করে ভাঙচুর করে। পরে ভেতরে থাকা মালামালে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন করতে থাকে। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে কয়েকজন বহিরাগত যুক্ত হন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া চেষ্টা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে পুলিশ বক্সের ভেতরে থাকা মালামাল ও কাগজপত্র বের করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন।

পরিস্থিতিতে নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে অন্দোলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

একই সময় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় দিয়ে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষের কারণে দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে পুনরায় যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশ ২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুর এলাকায় ৭০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে।

/এফআর/