আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের চলাকালে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়টি স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করে আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। তারা দুজন জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
শুক্রবার বিকালে আনন্দ মিছিল বের করেন নবগঠিত কমিটির নেতাকর্মীরা। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে সেখানে আসেন। একপর্যায়ে দুপক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকানপাট, উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর করা হয়। কার্যালয়টি স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।
ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গোপনে দেশে ঢুকে বৈঠক, ফের ভারতে পালালেন আ.লীগ নেতা