মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদ থেকে সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান।